News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর
Image

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর



 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল দমকা হাওয়া ও ঝড়ের দাপটে প্রায় ১৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এখনও বিভিন্ন এলাকা থেকে ক্ষতির খবর আসায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ের প্রভাবে মহকুমার অন্তত ৪০টি স্থানে বড় বড় গাছ উপড়ে পড়েছে। ফলে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও সংযোগ স্বাভাবিক করা যায়নি, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে তহশিলদারসহ সংশ্লিষ্ট আধিকারিকরা দ্রুত মাঠপর্যায়ে সমীক্ষা শুরু করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অবস্থা খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে।

মহকুমাশাসক জানান, ওই রিপোর্টের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, বিদ্যুৎ ও পানীয়জল পরিষেবা পুনরুদ্ধার এবং রাস্তাঘাট পরিষ্কারের কাজও দ্রুতগতিতে চালানো হচ্ছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top