News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়
Image

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও জীবিকার উপকরণ।

এরই মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লাগে স্থানীয় এক স্বাবলম্বী মহিলা টিনা বিশ্বাসের ওপর। তার আয়ের একমাত্র উৎস ছিল একটি ছোট বিউটি পার্লার, যা কালবৈশাখীর দাপটে সম্পূর্ণ ভেঙে তছনছ হয়ে যায়। মুহূর্তের মধ্যে বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা জীবিকা নষ্ট হয়ে যাওয়ায় গভীর অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, পার্লারের সরঞ্জাম ও কাঠামো মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে কীভাবে পুনরায় কাজ শুরু করবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন টিনা বিশ্বাস।

এই ঘটনার পর সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিনা বিশ্বাসের স্বামী পরিতোষ বিশ্বাস জানান, “এই পার্লারই আমাদের একমাত্র আয়ের উৎস ছিল। ঝড়ে সব শেষ হয়ে গেছে। আমরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি, যাতে আবার নতুন করে শুরু করতে পারি।” এলাকাবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াক প্রশাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top