News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল শাল গাছ, গুরুতর আহত মা ও ছেলে
Image

বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল শাল গাছ, গুরুতর আহত মা ও ছেলে

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপটে বাড়ির ওপর বিশালাকার শাল গাছ ভেঙে পড়ে গুরুতর জখম হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে উদয়পুরের মুড়াপাড়া শাস্ত্রীজি কলোনি এলাকায় মঙ্গলবার।

জানা গেছে, ভারী বৃষ্টিপাতের সময় আচমকাই একটি বড় শাল গাছ তাদের বসতবাড়ির ওপর ভেঙে পড়ে। এতে বাড়ির ভেতরেই চাপা পড়েন মা ও ছেলে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা এবং রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে।

আহতদের প্রথমে টেপানিয়া অবস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আগরতলার জিবি পন্ত হাসপাতালে রেফার করেন।

আহত ছেলে রবি দাসের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় দুই টুকরো হয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top