News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী
Image

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগরতলা, ২৮ এপ্রিল: আজ সকালের অল্প বৃষ্টিতেই চরম ভোগান্তির ছবি সামনে এল বামুটিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত এলাকায়। সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার জল নিষ্কাশনের একমাত্র পথটি পঞ্চায়েত প্রধান জানকি বিশ্বাস মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। যদিও দাবি করা হচ্ছে জমিটি ব্যক্তিগত, তবুও একজন জনপ্রতিনিধি হিসেবে বিকল্প নিকাশি ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন জানা যায়, জল জমে পরিস্থিতি ভয়াবহ আকার নিলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না প্রধান জানকি বিশ্বাস। এতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে বামুটিয়া মণ্ডলের সদস্য রতন দেব তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের সমস্যার প্রতি প্রশাসনের উদাসীনতা দিন দিন বাড়ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন ধরেই নিজের ইচ্ছামতো কাজ করে চলেছেন। বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনও সমাধান মেলেনি।

এখন প্রশ্ন উঠছে—এই দুর্ভোগের দায় কে নেবে? কবে মিলবে স্থায়ী সমাধান? এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ এবং বামুটিয়ার নেতৃত্বরা বিষয়টির দিকে নজর দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top