News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি
Image

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। সোমবার আগরতলার কংগ্রেস ভবন থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে এই অভিযোগ জানানো হয়।

কংগ্রেসের দাবি, টিটিএএডিসি-তে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে পক্ষপাতদুষ্টভাবে নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত নানা অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এমনকি বহু ক্ষেত্রে নিয়োগের আগে থেকেই প্রার্থীদের নাম ঠিক করা ছিল বলেও দাবি করা হয়।

প্রেস বিবৃতিতে আরও বলা হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা রাজ্যের বেকার যুবকদের সঙ্গে প্রতারণার সামিল। দীর্ঘদিন ধরে চাকরির আশায় থাকা বহু যোগ্য প্রার্থী এই প্রক্রিয়ায় বঞ্চিত হয়েছেন বলে কংগ্রেসের অভিযোগ।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে অবিলম্বে পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগের ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি ও স্বজনপোষণের ফলে সাধারণ মানুষ এবং বেকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রেস বিবৃতির মাধ্যমে কংগ্রেস স্পষ্ট করেছে, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে তারা ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে এবং বঞ্চিতদের ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নামবে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top