News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের সাথে গোপন বোঝাপড়ার জন্য রাজ্যে চিটফান্ড তদন্তে সিবিআই আসছে না ঃ দীপা

কেন্দ্রের সাথে গোপন বোঝাপড়ার জন্য রাজ্যে চিটফান্ড তদন্তে সিবিআই আসছে না ঃ দীপা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ কেন্দ্রের সাথে গোপন বোঝাপড়া রয়েছে, তাই চিটফান্ড তদন্তে সিবিআই আসছে

বুধবার আগরতলায় কংগ্রেসের সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় কংগ্রেসের সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি৷ ছবি নিজস্ব৷

না৷ বুধবার আগরতলায় আরবিআই অফিসের সামনে জনবেদনা সভায় শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী৷ আগামী ২৭ জানুয়ারি থেকে বিমুদ্রাকরণ ইস্যুতে সিপিএম যে প্রচারাভিযানের কর্মসূচী নিয়েছে, এবিষয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর কটাক্ষ ৮৭দিন সময় লেগেছে তাদের প্রতিবাদী হয়ে উঠতে৷ আদতে কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের সরকার ক্ষেপাতে চায় না৷ তাই নামকাওয়াস্তে বিমুদ্রাকরণ ইস্যুতে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে৷
জনবেদনা সভার অঙ্গ হিসেবে এদিন মিছিল করে আরবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ যুব কংগ্রেস৷ এই কর্মসূচীতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, নোট বাতিলের মাধ্যমে বিরাট দুর্নীতি হয়েছে আগামীদিনে তা প্রমাণিত হবে৷ তিনি বলেন, নোট বাতিলের পদক্ষেপে দেশে সকল অংশের মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ৫০ দিন সময় চেয়ে প্রধানমন্ত্রী টিভির পর্দায় জাতির উদ্দেশ্যে ভাষণে মূল বিষয়গুলি কৌশলে এড়িয়ে গেছেন৷ কালো টাকা কি পরিমাণ উদ্ধার হল সে বিষয়ে প্রধানমন্ত্রী কোন কিছুই জানাননি৷ কালো টাকার মালিক কতজন সে বিষয়েও কিছু বলেননি প্রধানমন্ত্রী৷ শুধু নগদহীন লেনদেন নিয়েই তিনি জোর দিয়েছেন৷ স্বাভাবিকভাবেই নোট বাতিলের মূল উদ্দেশ্য নিয়েই ধোয়াশার সৃষ্টি হয়েছে৷ শ্রীমতি দাসমুন্সী বলেন, নোট বাতিলের কারণে ১৫ লক্ষ বেকার হয়েছেন৷ কারণ, বহু কারখানা বন্ধ হয়ে গেছে৷ নগদহীন লেনদেন নিয়ে দীপা দাসমুন্সী উষ্মা প্রকাশ করে বলেন, দুর্নীতিদমন এই পদ্ধতি অবলম্বন করে কোন মতেই সম্ভব নয়৷ তাঁর যুক্তি, ভেনেজুয়েলাতে ১০০ শতাংশ নগদহীন লেনদেন হচ্ছে৷ অথচ দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকাতে ভেনেজুয়েলা শীর্ষস্থানে রয়েছে৷ তিনি জোর গলায় বলেন, নগদহীন লেনদেন দুর্নীতি বন্ধ করতে পারবে না৷
এদিন তিনি চিটফান্ড ইস্যুতে বিজেপি এবং সিপিএম’র গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন৷ তিনি বলেন, রোজভ্যালি সবচেয়ে ব্যবসা করেছে ত্রিপুরাতে৷ অথচ এরাজ্যে এখনো সিবিআই আসছে না৷ তাদের কোন সম্পত্তিও এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি৷ তাঁর দাবি, নরেন্দ্র মোদির সাথে মানিক সরকারের গোপনে রফা হয়েছে৷ তাই সিবিআই পশ্চিমবঙ্গে একের পর এক সাংসদদের গ্রেপ্তার করলেও ত্রিপুরার দিকে কোন নজর দিচ্ছে না৷ তিনি মনে করেন, এই রফার কারণেই বিমুদ্রাকরণ ইস্যুতে সিপিএম গলা ফাটাচ্ছেনা৷ নামকাওয়াস্তে বিক্ষোভ দেখাচ্ছে৷ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমতী দাসমুন্সী কটাক্ষের সুরে বলেন, আগামী ২৭ জানুয়ারি থেকে বিমুদ্রাকরণের বিরোধিতায় সিপিএম যে কর্মসূচী নিয়েছে তা মূলত লোক দেখানো৷ কারণ, ৮৭ দিন সময় লেগেছে বিমুদ্রাকরণ ইস্যুতে ময়দানে নামতে৷ ফলে, রাজ্যে বিমুদ্রাকরণ ইস্যুতে সিপিএম যে কর্মসূচী নিয়েছে তার কি পরিণত হয় সেটা সময় আসলে বোঝা যাবে৷ এদিন তিনি আরো স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গে পরিস্থিতির কারণে বামেদের সাথে কংগ্রেস সমঝোতা করেছিল৷ কিন্তু এরাজ্যে বামেদের সাথে সমঝোতার পথে যাওয়ার কোন সম্ভাবনা নেই৷ বরং বামফ্রন্টের বিরুদ্ধে মূল বিরোধি দল হিসেবে কংগ্রেসই ভূমিকা নেবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top