News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণ, রাজ্যকে বিশ্ব ব্যাঙ্কের সহায়তা ১৩৭৬ কোটি টাকা

বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণ, রাজ্যকে বিশ্ব ব্যাঙ্কের সহায়তা ১৩৭৬ কোটি টাকা

electriccablesনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যে বিদ্যুৎ পরিষেবায় আধুনিকীকরণ এবং সম্প্রসারণ হবে৷ মোট ১৩৭৬ কোটি টাকা খরচ হবে এই প্রজেক্টে৷ বুধবার মহাকরণে বিদ্যুৎমন্ত্রী মানিক দে এবিষয়ে জানান, বিদ্যুৎ নিগম এই সংক্রান্ত একটি প্রজেক্ট জমা দিয়েছিল৷ তার অনুমোদন মিলেছে৷ বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় বিভিন্ন সাবস্টেশন গড়ে তোলার পাশাপাশি বেশ কয়েকটি সাবস্টেশনের ক্ষমতা বাড়ানো এবং বিদ্যুৎ পরিবাহী লাইনের সম্প্রসারণ হবে৷ কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টের ব্যয়ভার বহন করবে৷ তবে, রাজ্য সরকারকেও অন্তত ৫ শতাংশ ব্যয়ভার বহন করতে হবে৷ কিন্তু ব্যয়ভার বহনের অংশীদারী দশ শতাংশ পর্যন্ত হতে পারে৷ এনিয়ে দরকষাকষি চলছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷
এদিন তিনি জানান, এই প্রজেক্টের অন্তর্গত বিলোনিয়া, বগাফা, সাব্রুম, সাতচাঁদ, সোনামুড়ার রবীন্দ্রনগর, বিশালগড়ের গকুলনগর, মোহনপুর, অমরপুর এবং মনুতে ১৩২ কেভি নতুন সাবস্টেশন গড়ে তোলা হবে৷ বর্তমানে সেখানে কোন সাবস্টেশন ৩২ কেভি কিংবা ৬৬ কেভি ক্ষমতাসম্পন্ন রয়েছে৷ এদিকে, জিরানিয়া, উদয়পুর, আমবাসা, ধলাবিল এবং কৈলাসহরে সাবস্টেশনগুলির ক্ষমতা বাড়ানো হবে৷ রুখিয়া ও ধর্মনগরে সাবস্টেশন সম্প্রসারণ হবে৷ এই প্রজেক্ট ৩ বছরের মধ্যে সমাপ্ত করতে হবে৷ ইতিমধ্যেই মাটি পরীক্ষা সহ আনুষঙ্গিক অন্যান্য কাজ শুরু হয়ে গেছে৷ ভারত সরকারের অধীনস্থ পিজিসিআইএল’র তদারকিতে এই প্রজেক্টের কাজ সম্পন্ন হবে৷ ইতিমধ্যে একটি ঠিকেদারি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে৷ এই প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজে ৪৬১ কোটি ২ লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে৷ বাকি অংশের কাজ আগামী দিন দশেকের মধ্যে চূড়ান্ত হবে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷ এদিকে, ৩২ কেভি নতুন সাবস্টেশনওএই প্রজেক্টের অন্তর্গত গড়ে তোলা হবে৷ একিনপুর, মনুঘাট, রূপাইছড়ি, বরপাথারি, গাবর্দি, শ্রীনগর, সিমনা, বরকাঠাল, বামুটিয়া, চম্পকনগর, মুঙ্গিয়াকামী, তৈদু, লেম্বুছড়া, খোয়াই, খুমুলুঙ এবং রাণীরবাজারে নতুন ৩৩ কেভি সাবস্টেশন গড়ে তোলা হবে৷ তার জন্য ২১৪ কোটি ১০ লক্ষ ৬ হাজার টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে৷ এদিন তিনি আরো জানান, আগামী মার্চের মধ্যেই ১৩২ কেভি নতুন বিদ্যুৎ পরিবাহী লাইনের প্রজেক্টটিও চূড়ান্ত হয়ে যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top