News Flash

  • Home
  • Uncategorized
  • বহু এটিএমে তোলা যাচ্ছে না দশ হাজার টাকা, ক্ষোভ
Image

বহু এটিএমে তোলা যাচ্ছে না দশ হাজার টাকা, ক্ষোভ

ATMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ এটিএম থেকে দশ হাজার টাকা দৈনিক তোলার যে সুবিধা দেওয়া হয়েছে তা গ্রাহকরা পাচ্ছেন না৷ মঙ্গলবার ও বুধবার রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য স্থানে বহু এটিএম থেকে গ্রাহকরা দশ হাজার টাকা তুলতে পারেননি৷ কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে ৫০০ টাকার নোটের সঙ্কটের দরুন গ্রাহকদের দশ হাজার টাকার কম টাকা তুলতে পারছেন না শুধু ২০০০ টাকা ছাড়া৷
মঙ্গলবার ও বুধবার শহরের সিংহভাগ এটিএম কাউন্টারে গ্রাহকদের লাইন লক্ষ্য করা গিয়েছে৷ অনেকেই প্রয়োজন মতো টাকা তুলতে পারেননি৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কের সাথে গ্রাহকরা যোগাযোগ করলে কর্তৃপক্ষ তেমন কোন সদুত্তর দিতে পারেননি৷ শহরের কয়েকটি ব্যাঙ্কের শাখা প্রবন্ধকদের সাথে যোগাযোগ করা হলে জানা গিয়েছে ৫০০ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে না থাকায় এই সমস্যা হচ্ছে৷ তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও স্পষ্ট করে জানাতে পারেনি ব্যাঙ্ক কর্মকর্তারা৷ অবিলম্বে এই বিষয়ে ব্যাঙ্কগুলি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সমস্ত অংশের গ্রাহকরা দাবী জানিয়েছেন৷ পাশাপাসি নতুন নির্দেশিকা মোতাবেক যাতে প্রতিটি এটিএম থেকে দৈনিক দশ হাজার টাকা তোলা যায় তা নিশ্চিত করারও দাবী উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top