News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালি কান্ডে ত্রিপুরায় আসতে পারে সিবিআই, ইঙ্গিত দেওধরের
Image

রোজভ্যালি কান্ডে ত্রিপুরায় আসতে পারে সিবিআই, ইঙ্গিত দেওধরের

CBIআগরতলা, ১৮ জানুয়ারী (হিঃসঃ) ৷৷ রোজভ্যালি চিটফান্ডের তদন্তে ত্রিপুরায়াও আসতে পারে সিবিআই৷ এমনটাই সংকেত দিয়েছেন ভারতীয় জনতা পার্টির এক শীর্ষ স্থানীয় নেতা৷ যদিও পার্টি নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের নয় দশের সর্বোচ্চ আদালতের নির্দেশেই নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে৷
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক তথা পার্টির ত্রিপুরা রাজ্য প্রভারী সুনীল দেওধর এক একান্ত সাক্ষাকারে জানিয়েছেন, চিট ফান্ড ইস্যুতে যরাই জনগণের অর্থ আত্মসাত করেছেন তারা রেহাই পাবেননা৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ তিনি বলেন, সিবিআই রোজভ্যালির খাতা খুলেছে৷ আর খাতায় যার যেমন নাম আর লেনদেনের তথ্য পাবে তাদের জিজ্ঞাসাবাদ করবেই৷ আর অসংলগ্ণতা পেলে গ্রেপ্তার হওয়াটা খুব স্বাভাবিকা৷ তিনি আরও বলেন, ত্রিপুরার সিপিএমের এবং পশ্চিবঙ্গের তৃণমূল নেতাদের অনেকেই রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত৷ ত্রিপুরা ও পশ্চিবঙ্গের রাজনীতিবিদদের যারা রোজভ্যালি কেলেঙ্কারিতে জড়িত তারা পার পাবেন না৷ সিবিআই এখন অন্য রাজ্যে তদন্ত করছে৷ আর খাতায় যেহেতু নাম উঠেছে তাদের না ধরলে তদন্ত শেষ হবার নয়৷ ফলে তাদের ত্রিপুরায় আসতেই হবে বলে তিনি উল্লেখ করেন৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দোষারোপ করা অর্থহীন৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিবিআইকে চাপ দেবার কথা বলে দোষীরা মুখ লুকানোর চেষ্টা করছে৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্তে নেমেছে৷ ত্রিপুরার বামফ্রন্ট সরকার চাইলে আরও আগেই অনেক কিছু হয়ে যেত৷ কিন্তু নিজেদের লোক যুক্ত থাকায় ত্রিপুরা সরকারের সদিচ্ছা ছিলনা বলে সুনীল দেওধর উল্লেখ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top