News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫৬-ধর্মনগর উপনির্বাচন: শুরু হলো বিশেষভাবে সক্ষম ও ৮৫ ঊর্ধ্ব ভোটারদের ‘ভোট ফ্রম হোম’ প্রক্রিয়া
Image

৫৬-ধর্মনগর উপনির্বাচন: শুরু হলো বিশেষভাবে সক্ষম ও ৮৫ ঊর্ধ্ব ভোটারদের ‘ভোট ফ্রম হোম’ প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ মার্চ: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আজ, ৩১ মার্চ থেকে শুরু হলো বিশেষভাবে সক্ষম ও ৮৫ ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই উদ্যোগের আওতায় নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।
গণতন্ত্রের উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই কমিশনের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ৮৫ বছরের ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ১১৬ জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন ৬৯ জন—মোট ১৮৫ জন ভোটার এই সুবিধার আওতায় রয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন দপ্তরের কর্মীরা ব্যালট বক্স নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছাতে শুরু করেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বাড়ির ভেতরেই ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোট গ্রহণ করা হচ্ছে।

প্রশাসনের লক্ষ্য, নির্ধারিত তিন দিনের মধ্যেই এই ১৮৫ জন ভোটারের ভোট সংগ্রহ সম্পূর্ণ করা। শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে যারা ভোটকেন্দ্রে যেতে অক্ষম, তাদের জন্য ‘ভোট ফ্রম হোম’ সুবিধা চালু হওয়ায় খুশি প্রকাশ করেছেন

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top