News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএডিসি ভোটকে সামনে রেখে জোরদার প্রচার, মহারানী–তেলিয়ামুড়ায় ডোর-টু-ডোরে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া
Image

টিটিএডিসি ভোটকে সামনে রেখে জোরদার প্রচার, মহারানী–তেলিয়ামুড়ায় ডোর-টু-ডোরে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া

তেলিয়ামুড়া, ৩০ মার্চ: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। সোমবার ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক বিস্তৃত ডোর-টু-ডোর প্রচার কর্মসূচি সংগঠিত হয়।

কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ৪১ মাইল রায়হানচা গুচ্ছগ্রামে। এদিনের প্রচারে অংশ নেন প্রার্থী বিল্লু জমাতিয়া নিজে সহ দলের একাংশ নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তাঁরা। উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি গণদেবতাদের আশীর্বাদ কামনা করে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়।

এদিনের প্রচার নিয়ে বিল্লু জমাতিয়া জানান, “মানুষের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। ডোর-টু-ডোর প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনার সুযোগ হচ্ছে।” তিনি আরও বলেন, এই জনসমর্থনের ভিত্তিতেই আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে তিনি ‘শতভাগ নিশ্চিত’।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গ্রামাঞ্চলে প্রচারের তীব্রতা বাড়ছে। রাজনৈতিক মহলের মতে, প্রত্যক্ষ জনসংযোগের এই কৌশল ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top