News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় অশান্তির আবহে দলবদল, ২১ জন ভোটার বিজেপিতে যোগদান
Image

তেলিয়ামুড়ায় অশান্তির আবহে দলবদল, ২১ জন ভোটার বিজেপিতে যোগদান

তেলিয়ামুড়া, ৩০ মার্চ: সন্ত্রাস নয়, শান্তিই চাই—এই বার্তাকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহাবস্থানের আহ্বান জানালেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। ভোটকে উৎসব হিসেবে উদযাপনের দাবি তুলে গণতান্ত্রিক পরিবেশ অটুট রাখার কথাও শোনা গেল তাঁদের মুখে। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার সাম্প্রতিক অশান্তির আবহে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় দেখা দিয়েছে।

গতকাল রাতের একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তর মহারানী এলাকায় ঘটে যায় নাটকীয় দলবদল। পাঁচটি পরিবারের মোট ২১ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগ দেন। উত্তর মহারানী এলাকায় অবস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে স্বাগত জানানো হয়।

মন্ত্রী বিকাশ দেববর্মা জানান,গতকাল রাতে আচমকাই তিপ্রা মথার আশ্রিত দুষ্কৃতিকারীরা মানিক বাজার এলাকায় গিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাঁর দাবি, এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়েই ওই পরিবারগুলি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সেখানে সব রাজনৈতিক দলেরই প্রচারের অধিকার রয়েছে। কিন্তু ভয় দেখিয়ে বা সন্ত্রাস সৃষ্টি করে সেই পরিবেশ নষ্ট করা উচিত নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।

মন্ত্রী দাবি করেন, শান্তির বার্তা দিতেই ওই ২১ জন ভোটার স্বেচ্ছায় তাঁর বাসভবনে এসে বিজেপিতে যোগদান করেন।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top