News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চারদিন ধরে নিখোঁজ ২৮ বছরের রেলযাত্রী সুজন দেব, ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবার
Image

চারদিন ধরে নিখোঁজ ২৮ বছরের রেলযাত্রী সুজন দেব, ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবার

আগরতলা, ২৯ মার্চ: চারদিন ধরে নিখোঁজ মোহনপুরের বাসিন্দা ২৮ বছর বয়সী সুজন দেবকে ঘিরে উদ্বেগ বাড়ছে পরিবারের মধ্যে। তাকে খুঁজে পেতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, সিধাই থানাধীন জগৎপুর এলাকার বাসিন্দা সজল দেবের ছেলে সুজন দেব গত ২৬ তারিখ আসামের ডিব্রুগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশন থেকে রওনা দেন। পরিবারের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয় সেদিন বিকেল প্রায় ৫টা নাগাদ। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনের বাড়ি সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ফলে উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।
এ বিষয়ে সজল দেব ও তার পরিবারের সদস্যরা সিধাই থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ছেলেকে খুঁজে বের করার জন্য আবেদন জানিয়েছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন দেবের বাবা-মা জানান, আমাদের ছেলের সঙ্গে শেষবার ২৬ তারিখ বিকেলে কথা হয়েছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমাদের ছেলেকে খুঁজে বের করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top