News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় রাস্তার বেহাল দশা, চাঁদা তুলে নিজেরাই রাস্তা তৈরিতে গ্রামবাসী
Image

কদমতলায় রাস্তার বেহাল দশা, চাঁদা তুলে নিজেরাই রাস্তা তৈরিতে গ্রামবাসী

কদমতলা, ২৯ মার্চ : কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা আরডি ব্লকের অন্তর্গত বড়গুল গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে চরম অব্যবস্থার অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরাই উদ্যোগী হয়ে চাঁদা তুলে জেসিবি ভাড়া করে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওই ওয়ার্ড থেকেই বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ নাথ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কদমতলা পঞ্চায়েত সমিতির বর্তমান চেয়ারম্যান মিহির রঞ্জন নাথের বাড়িও ওই ওয়ার্ড থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত। তবুও দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণ বা সংস্কারে কোনও সরকারি উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীদের একাংশের দাবি, ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা নমঃ সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণেই নাকি এই অবহেলা করা হচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনও প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Releated Posts

চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। তবে দায়িত্বশীল আধিকারিকের কর্তব্যের নির্লিপ্ততায় আমাকে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় এসএফআই-এর বিক্ষোভ, সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রার শোভাযাত্রায় অসুস্থ হয়ে তরুণীর মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ১৬ জুলাই: ধর্মনগরে ইসকনের রথযাত্রা উৎসব চলাকালীন এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী তরুণী তৃষা…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top