News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পদ্মবিলের বীরাঙ্গনা শহীদদের স্মরণে শহীদান দিবস পালন, সিপিআইএম-র শ্রদ্ধাঞ্জলি
Image

পদ্মবিলের বীরাঙ্গনা শহীদদের স্মরণে শহীদান দিবস পালন, সিপিআইএম-র শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ২৯ মার্চ: ১৯৪৯ সালের এই দিনে তৎকালীন ত্রিপুরার পদ্মবিল এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন তিন বীরাঙ্গনা—কুমারী দেববর্মা, মধুতী দেববর্মা এবং রূপশ্রী দেববর্মা। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে আজ যথাযোগ্য মর্যাদায় শহীদান দিবস পালন করা হয়।

এদিন সিপিআইএম-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদবেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান দলের নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি নরেশ জমাতিয়া সহ সিপিআইএম-এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেশ জমাতিয়া ১৯৪৯ সালের পদ্মবিল আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, তৎকালীন সময়ে আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার আন্দোলনে এই তিন বীরাঙ্গনার আত্মত্যাগ ত্রিপুরার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের সংগ্রাম আজও সমাজের ন্যায় ও
অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রেরণা জোগায়।

তিনি আরও উল্লেখ করেন, এই শহীদদের আদর্শকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার নেওয়া উচিত। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে শহীদদের স্মৃতির প্রতি নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

Releated Posts

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৫

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী। যৌথ অভিযানে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: কৈলাশহর থানার অন্তর্গত অরবিন্দনগর কলোনিতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

টিফিন পিরিয়ডে নবম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, আটক এক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: স্কুল চলাকালীন টিফিনের বিরতির সময় নবম শ্রেণির এক ছাত্রের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

কুলাইয়ে সড়কের মাঝেই বিকল সরকারি অ্যাম্বুলেন্স, কমলপুর-আমবাসা রোডে যানজট

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ব্যস্ত সড়কের মাঝখানে সরকারি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে কুলাই এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top