News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম পিলাক সাহা পাথর এলাকায় নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা
Image

পশ্চিম পিলাক সাহা পাথর এলাকায় নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

আগরতলা, ২৯ মার্চ: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক সাহা পাথর এলাকায় নির্মীয়মাণ একটি রাস্তা ঘিরে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, এলাকার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে প্রায় দুই কোটি টাকার বরাদ্দে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের কাজের দায়িত্ব পান ঠিকাদার সঞ্জয় বিশ্বাস। নতুন রাস্তা নির্মাণের খবরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জমির কিছু অংশ ছেড়ে দেন, উন্নয়নের স্বার্থে সহযোগিতার হাত বাড়ান।

তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের গুণগত মান অত্যন্ত খারাপ। বিশেষ করে যেখানে সাইড ওয়াল দেওয়ার কথা, সেখানে তা যথাযথভাবে নির্মাণ করা হয়নি। কিছু জায়গায় সাইড ওয়াল তৈরি হলেও তা খুবই দুর্বল ও নিম্নমানের বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, বিষয়টি ঠিকাদারকে একাধিকবার জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাদের আরও অভিযোগ, কিছু ঠিকাদার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিম্নমানের কাজ করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে বদনাম করার চেষ্টা করছে।

অন্যদিকে, এই প্রকল্পের তত্ত্বাবধানে থাকা বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সুকান্ত দেবনাথের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

শুধু এই প্রকল্পই নয়, লক্ষীছড়া এলাকায় তার দায়িত্বে থাকা আরেকটি রাস্তার কাজেও নিম্নমানের ইট ব্যবহার করে মেটেলিং করার অভিযোগ উঠেছে। ফলে বাইখোড়া পূর্ত দপ্তরের কাজের স্বচ্ছতা ও মান নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সরেজমিনে পরিদর্শনের দাবি জানিয়েছেন। তাদের মতে, সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগগুলির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। তবে দায়িত্বশীল আধিকারিকের কর্তব্যের নির্লিপ্ততায় আমাকে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় এসএফআই-এর বিক্ষোভ, সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রার শোভাযাত্রায় অসুস্থ হয়ে তরুণীর মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ১৬ জুলাই: ধর্মনগরে ইসকনের রথযাত্রা উৎসব চলাকালীন এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী তরুণী তৃষা…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top