News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মান্দাই নগর-পুলিনপুর কেন্দ্রে বিজেপির প্রচারে জোর, তিপ্রা মথা ছেড়ে ১৫ জনের যোগদান
Image

মান্দাই নগর-পুলিনপুর কেন্দ্রে বিজেপির প্রচারে জোর, তিপ্রা মথা ছেড়ে ১৫ জনের যোগদান

আগরতলা, ২৮ মার্চ: এডিসি নির্বাচনকে ঘিরে পাহাড়ে জোরকদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। বিজেপি, তিপ্রা মথা ও সিপিআই(এম) সহ সব দলই বাড়ি বাড়ি প্রচার, মিছিল ও সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

এরই অংশ হিসেবে এডিসির ১৬ নম্বর মান্দাই নগর-পুলিনপুর কেন্দ্রের ভৃগুদাস ভিলেজের ধূমকেই এলাকায় বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে জোরদার প্রচার চালানো হয়। এদিন প্রার্থীর বাড়িতে এসে প্রায় ১৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

পরে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা নিজ কেন্দ্রের ভৃগুদাস, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি সহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের নেতৃত্ব দাবি করেন, জনজাতি জনগণের প্রকৃত উন্নয়ন শুধুমাত্র বিজেপির হাতেই সম্ভব—এ কথা মানুষ বুঝতে পেরেছেন বলেই ক্রমশই বিজেপির দিকে ঝুঁকছেন। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিই সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তারা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top