News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বিকশিত উত্তরপ্রদেশ’-এর পথে বড় পদক্ষেপ নয়ডা বিমানবন্দর: প্রধানমন্ত্রী মোদি
Image

‘বিকশিত উত্তরপ্রদেশ’-এর পথে বড় পদক্ষেপ নয়ডা বিমানবন্দর: প্রধানমন্ত্রী মোদি

নয়ডা, ২৮ মার্চ (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেন, জেওরে নির্মিত নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ‘বিকশিত উত্তরপ্রদেশ’ গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি যুবসমাজের স্বপ্নপূরণে নতুন ডানা যোগ করবে।

বিমানবন্দর উদ্বোধনের পর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজকের সমাবেশে আমি উদ্যম ও উৎসাহে ভরপুর তরুণদেরই দেখছি। কারণ, এই প্রকল্প যুবকদের স্বপ্নকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

উত্তরপ্রদেশ এখন দেশের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক বিমানবন্দরযুক্ত রাজ্যগুলির একটি হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। “আজ আমরা ‘বিকশিত ভারত’ ও ‘বিকশিত উত্তরপ্রদেশ’-এর নতুন অধ্যায় শুরু করলাম,” বলেন প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশের মানুষ তাঁকে এই প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি। তিনি বলেন, এই সাফল্য রাজ্যের মানুষের সঙ্গেই ভাগ করে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী জানান, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, মীরাট, এটাওয়া, বুলন্দশহর ও ফরিদাবাদসহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ এই বিমানবন্দর থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন। এর ফলে কৃষক, ক্ষুদ্র ও ছোট শিল্প এবং যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, এখান থেকে আন্তর্জাতিক উড়ান চালু হলে বিশ্বজুড়ে যোগাযোগ বাড়বে এবং এটি ‘বিকশিত উত্তরপ্রদেশ’-এর প্রতীক হয়ে উঠবে।

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাবে বহু দেশ খাদ্য, জ্বালানি, পেট্রোল-ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে সংকটের মুখে পড়েছে। ভারতও এই পরিস্থিতির মোকাবিলা করছে।

তিনি আশ্বাস দেন, সাধারণ মানুষ ও কৃষকদের উপর যাতে এই সংকটের বোঝা না পড়ে, তার জন্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে।

Releated Posts

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফ-কে জমি হস্তান্তরে তিনস্তরীয় কৌশল শুভেন্দু সরকারের

কলকাতা, ১৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-কে জমি হস্তান্তরের…

ByByNews Desk May 15, 2026

পুরসভা নিয়োগ দুর্নীতি: চারবার এড়িয়ে অবশেষে ইডি দফতরে হাজির প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

কলকাতা, ১৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহুচর্চিত কোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় চারবার তলব এড়ানোর পর অবশেষে শুক্রবার…

ByByNews Desk May 15, 2026

শবরিমালা পুনর্বিবেচনা মামলায় রায় সংরক্ষণ করল সুপ্রিম কোর্টের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস): দীর্ঘদিন ধরে বিচারাধীন শবরিমালা সংক্রান্ত রেফারেন্স মামলায় বৃহস্পতিবার রায় সংরক্ষণ করল ভারতের সুপ্রিম কোর্টের…

ByByTaniya Chakraborty May 14, 2026

ড্রোন হামলায় ওমান উপকূলে ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ, নিন্দা জানাল দিল্লি

মাস্কাট/নয়াদিল্লি, ১৪ মে : হাজি আলি নামে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ সন্দেহভাজন ড্রোন হামলার পর ওমান-এর উপকূলে ডুবে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top