News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে উপ-নির্বাচনে উত্তাপ চরমে, কংগ্রেসের শক্তি প্রদর্শন
Image

ধর্মনগরে উপ-নির্বাচনে উত্তাপ চরমে, কংগ্রেসের শক্তি প্রদর্শন

ধর্মনগর, ২৮ মার্চ : উপ-নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চরমে উঠছে। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার কংগ্রেস জোরালো শক্তি প্রদর্শন করল বিশাল পদযাত্রা ও জনসংযোগ অভিযানের মাধ্যমে।

কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের প্রভাবশালী নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে পদ্মপুর এলাকায় রাস্তাজুড়ে মিছিল করে কংগ্রেস শিবির। মিছিলে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পদযাত্রার পাশাপাশি চলে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে এবার মানুষ নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেবেন। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কংগ্রেস নেতৃত্ব জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

পদ্মপুরে এই নিবিড় জনসংযোগ অভিযান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এখন নজর ভোটবাক্সে—মাঠের এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top