News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রীগঙ্গানগর আদালত চত্বরে বোমা হুমকিতে চাঞ্চল্য
Image

শ্রীগঙ্গানগর আদালত চত্বরে বোমা হুমকিতে চাঞ্চল্য

জয়পুর, ২৫ মার্চ (আইএএনএস) : রাজস্থানের শ্রীগঙ্গানগর আদালত চত্বরে বোমা বিস্ফোরণের হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি বেনামি চিঠিতে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

বুধবার সকালে বিকানের থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পাশাপাশি মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন জেলার পুলিশ সুপার (এসপি)-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা। ডগ স্কোয়াড ও বোমা স্কোয়াড আদালত চত্বরে চিরুনি তল্লাশি চালায়।

আদালতের সি ও ডি ব্লকের কক্ষ, বিচারকদের দফতর-সহ গোটা চত্বর খতিয়ে দেখা হয়। সমস্ত তল্লাশি শেষে কোনও সন্দেহজনক বস্তু না মেলায় বোমা স্কোয়াড ‘অল ক্লিয়ার’ ঘোষণা করলে পরে স্বাভাবিক হয় আদালতের কাজকর্ম।

এদিকে, হুমকি চিঠিটি কলকাতার একটি ভুয়ো ঠিকানা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠির প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি। সাইবার সেল ও ডাক বিভাগ যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।

ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশ ও প্রস্থানের সমস্ত পথ এবং নিরাপত্তা চেকপোস্টে কড়া নজরদারি চালানো হচ্ছে। কোনও রকম সন্দেহজনক গতিবিধি নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গত ১০ মার্চ শ্রীগঙ্গানগরের পাসপোর্ট অফিসেও বোমা বিস্ফোরণের হুমকি মেলে। সেবারও বিকানের থেকে বোমা স্কোয়াড এনে তল্লাশি চালানো হয়েছিল, তবে কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। পরদিন থেকেই স্বাভাবিক হয় দফতরের কাজকর্ম।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top