News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি ভোটের আগে তিপরা মথায় বড় ভাঙন, পদ্ম শিবিরে যোগ এমডিসি সহ একাধিক নেতা
Image

এডিসি ভোটের আগে তিপরা মথায় বড় ভাঙন, পদ্ম শিবিরে যোগ এমডিসি সহ একাধিক নেতা

আগরতলা, ২৪ মার্চ: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের আগে বড় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তিপরা মথা থেকে দুইজন এমডিসি সহ কয়েকজন নেতৃত্ব পদ্ম শিবিরে সামিল হলেন। তাদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রদেশ বিজেপি কার্যালয়ে দলে যোগদানকারীদের মধ্যে রয়েছেন টিটিএএডিসি-র এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, অম্পিনগরের এমডিসি সৌদাগর কলই, প্রাক্তন মথা জেলা সভাপতি রাজেশ কুমার দেববর্মা, দামছড়ার তাশিরাম রিয়াং এবং গোমতী জেলার প্রাক্তন জোনাল চেয়ারম্যান সূর্যবাসী মলসম। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন,
আগামী মাসে টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে যোগদান কর্মসূচি চলছে। আজকের মতো আরও অনেক নেতা পর্যায়ক্রমে আমাদের দলে যোগ দেবেন।

তিনি আরও বলেন, যারা আজ বিজেপিতে যোগ দিলেন, তারা ‘বিকশিত ভারত’ ও ‘বিকশিত ত্রিপুরা’-র ভাবনায় আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া।

অন্যদিকে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া এমডিসি সৌদাগর কলই তিপরা মথার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, আদিবাসী মানুষের উন্নয়নের লক্ষ্যেই আমরা ‘তিপ্রাল্যান্ড’ ও ‘গ্রেটার টিপ্রাল্যান্ড’-এর দাবি তুলেছিলাম। কিন্তু বাস্তবে উন্নয়নের বদলে দলে ক্ষমতার লড়াইই মুখ্য হয়ে উঠেছে।

তিনি আরও অভিযোগ করেন, মথার নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। টিটিএএডিসি এলাকায় দুর্নীতি চরমে পৌঁছেছে। অনেক নির্বাচিত প্রতিনিধি সরকারি ঠিকাদারদের থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত।

উল্লেখ্য, আগামী মাসেই টিটিএএডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার আগে এই ধরনের দলবদল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Releated Posts

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top