News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত বৃদ্ধা, গুরুতর আহত ৯
Image

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত বৃদ্ধা, গুরুতর আহত ৯

আগরতলা, ২২ মার্চ: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধার। আজ সিপাহিজলা জেলার নৌকাঘাট এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অন্তত ৯ জন। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দু’টি। ঘটনাস্থলেই গুরুতর জখম হন বেশ কয়েকজন যাত্রী।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সরস্বতী সরকারের নামে এক বৃদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। কী কারণে এই দুর্ঘটনা ঘটল—তা খতিয়ে দেখছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির যানবাহনের উপর নিয়ন্ত্রণ ও রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু

কৈলাসহর, ৯ আগস্ট: কৈলাসহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায়…

ByByReshmi Debnath Aug 9, 2026

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top