News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনে লড়াইয়ে প্রস্তুত কংগ্রেস: আশিস
Image

এডিসি নির্বাচনে লড়াইয়ে প্রস্তুত কংগ্রেস: আশিস

আগরতলা, ২২ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনে ২৮ টি আসনে লড়াই প্রস্তুত প্রদেশ কংগ্রেস। বিগত দু মাস ধরে আদিবাসী কংগ্রেস নির্বাচনী প্রস্তুতিতে জোর কদমে কাজ করে চলেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পাশাপাশি দুটি আঞ্চলিক দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন তিনি।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ একাধিক শীর্ষ নেতা। বৈঠক শেষে আশিস কুমার সাহা জানান, এডিসির মোট ২৮টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। পাশাপাশি পাহাড়ি এলাকায় শক্তি বাড়াতে দুটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি জানদন, প্রতিটি কেন্দ্রের প্রার্থী প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং অভ্যন্তরীণ অনুমোদনের পর খুব শীঘ্রই আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে। কংগ্রেসের লক্ষ্য, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিজেপি ও তিপরা মথার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আশিস কুমার সাহা বলেন, কংগ্রেস প্রতিটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখে। আমরা সরকারের ব্যর্থতা তুলে ধরব এবং সামগ্রিক উন্নয়নের রূপরেখা মানুষের সামনে রাখব। আঞ্চলিক মিত্রদের সমর্থনে আমরা পাহাড়ে বিজেপি ও মথাকে পরাজিত করতে আত্মবিশ্বাসী।

তিনি আরও জানান, নতুন মুখকে প্রাধান্য দেওয়া এবং জোটের সমর্থন কংগ্রেসকে সেইসব জনজাতি ভোটারের কাছে পুনরায় পৌঁছাতে সাহায্য করবে, যারা গত কয়েক বছরে দল থেকে দূরে সরে গিয়েছিলেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর কংগ্রেস তাদের প্রচারে উন্নয়ন, জনজাতি কল্যাণ এবং তৃণমূল ক্ষমতায়নের বিষয়গুলিকে প্রাধান্য দেবে। ্

Releated Posts

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top