News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই-মোহনপুর-আগরতলা-সোনামুড়া-বিলোনীয়া পর্যন্ত রেলপথ সম্প্রসারণের সার্ভের কাজ সম্পন্ন: রেলমন্ত্রী
Image

ধর্মনগর থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই-মোহনপুর-আগরতলা-সোনামুড়া-বিলোনীয়া পর্যন্ত রেলপথ সম্প্রসারণের সার্ভের কাজ সম্পন্ন: রেলমন্ত্রী

আগরতলা, ১৯ মার্চ: ধর্মনগর থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই-মোহনপুর-আগরতলা-সোনামুড়া-বিলোনীয়া পর্যন্ত ১৭৮.৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এনএফ রেলওয়ে মালিগাঁও রেলপথ সম্প্রসারণের সার্ভের কাজ সম্পন্ন করেছে। এই সার্ভে অনুযায়ী ১৭০ কিলোমিটার রেললাইন তৈরি করার জন্য মোট ৩৩৫৬.৫ কোটি টাকার ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই ডিপিআরটি এনএফ রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের কাছে আর্থিক মঞ্জুরীর জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রকের রেলওয়ে বোর্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে।

পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের পরিবহণমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। পরিবহণমন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি যাতে রেলপথ নির্মাণের কাজ শুরু করা যায় সেজন্য রাজ্য সরকারের প্রয়াস রয়েছে। তিনি বলেন, রাজ্যের যে সমস্ত এলাকা রেলওয়ের মানচিত্র থেকে বাদ রয়েছে সেগুলিকে কিভাবে মানচিত্রে অন্তর্ভুক্ত করা যায় তার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পালিত ১২তম জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ, ঐতিহ্য সংরক্ষণ ও কর্মসংস্থানের ওপর জোর

আগরতলা, ৪ আগস্ট: ভারতের সমৃদ্ধ হ্যান্ডলুম ও হস্তশিল্পের ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং এই খাতে কর্মসংস্থান…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কের পূজায় শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্য রক্ষার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ৪ আগস্ট: কের পূজা উপলক্ষে রাজ্যবাসী, বিশেষ করে তিপ্রাসা সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top