News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মথা-বিজেপির নাটকীয় টানাপোড়েনের অবসান, এডিসি নির্বাচনে জোটের ইঙ্গিত
Image

মথা-বিজেপির নাটকীয় টানাপোড়েনের অবসান, এডিসি নির্বাচনে জোটের ইঙ্গিত

আগরতলা, ১৯ মার্চ : দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও জল্পনা-কল্পনার পর অবশেষে তিপরা মথা ও বিজেপির মধ্যে সম্পর্কের বরফ গলতে চলেছে। আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনে দুই দল যৌথভাবে লড়াই করতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে।এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন বিধায়ক রঞ্জিত দেব্বর্মা।

তিনি জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেবর্বমণের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠক চলছে। ওই বৈঠকেই আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিধায়ক রঞ্জিত দেব্বর্মা আরও জানান, রাজ্যের বৃহত্তর স্বার্থে এবং আদিবাসী জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ইতিবাচক আলোচনা চলছে। খুব শীঘ্রই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা করা হতে পারে।

এখন নজর দিল্লির বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে, আদৌ এই সম্ভাব্য জোট বাস্তবায়িত হয় কিনা এবং হলে তার প্রভাব কতটা বিস্তৃত হয় আসন্ন নির্বাচনে।

Releated Posts

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top