News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক সপ্তাহে দ্বিতীয়বার অগ্নিকাণ্ড, শান্তিরবাজারের পুরাতন ইলেক্ট্রিক অফিস ঘিরে চাঞ্চল্য
Image

এক সপ্তাহে দ্বিতীয়বার অগ্নিকাণ্ড, শান্তিরবাজারের পুরাতন ইলেক্ট্রিক অফিস ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ১৫ মার্চ : এক সপ্তাহের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শান্তিরবাজারের পুরাতন ইলেক্ট্রিক অফিস চত্বরে। বারবার একই জায়গায় আগুন লাগার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিরবাজার এলাকার পুরাতন ইলেক্ট্রিক অফিস চত্বরে রবিবার হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান সেখানে কর্মরতরা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল দপ্তরে।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

তবে এক সপ্তাহের মধ্যে একই স্থানে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, অফিস চত্বরে জমে থাকা জঙ্গল ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার না করার ফলেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। তাদের দাবি, প্রায় প্রতি বছরই এমন ঘটনা ঘটলেও দপ্তরের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না।

এ বিষয়ে দপ্তরের এক আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে বা কেন বারবার এমন ঘটনা ঘটছে, সে সম্পর্কে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। দপ্তরের এই মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

এক সপ্তাহের মধ্যে পরপর দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন জনমনে একটাই প্রশ্ন উঠছে—আর কতবার এমন ঘটনা ঘটলে নড়েচড়ে বসবে বিদ্যুৎ দপ্তর?

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top