News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনদুপুরে মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক আটক
Image

দিনদুপুরে মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক আটক

চুরাইবাড়ি, ১৩ মার্চ : দিনদুপুরে এক মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এলাকার বাসিন্দা কমার উদ্দিনের ছেলে শুকুর আলী (৩০) দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিন সন্তানের জননী ওই মহিলা বারবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

গত বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবক হঠাৎ মহিলাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই সময় মহিলা চিৎকার শুরু করলে অভিযুক্ত তার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন ওই মহিলা।

মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরে আহত মহিলা চুরাইবাড়ি থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হামলার অভিযোগে লিখিত মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত শুকুর আলীকে আটক করেছে।

এলাকাবাসীর অভিযোগ, শুকুর আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক মহিলাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ রয়েছে। তার অত্যাচারে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও জানান স্থানীয়রা। ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top