News Flash

Image

বিশ্ববন্ধু সেনের প্রয়াণে বিধানসভায় শোক

আগরতলা, ১৩ মার্চ: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আজ রাজ্য বিধানসভায় গভীর শোক প্রকাশ করা হয় এবং বিধানসভার সদস্য ও সদস্যারা দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল ১৬ মার্চ সকাল ১১টা পর্যন্ত বিধানসভা অধিবেশন মুলতুবী থাকার কথা ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করে বলেন চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর ভোররাতে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্মৃতিচারণ করে বলেন, বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে রাজ্য রাজনীতি ও ত্রিপুরা বিধানসভা হারাল এক প্রজ্ঞাবান অভিভাবক, এক অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব ও এক নিষ্ঠাবান জননেতাকে। একই সঙ্গে রাজ্যের জনগণ হারালেন তাদের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন প্রতিনিধিকে। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সংসদীয় শৃঙ্খলা রক্ষা, অধিবেশনে নিরপেক্ষতা বজায় রাখা এবং বিধানসভার সকল সদস্যকে ন্যায়সঙ্গত সুযোগ প্রদানের ক্ষেত্রে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি কেবল একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্বই নন, একজন সংস্কৃতি প্রেমী মানুষ হিসেবেও সকলের কাছে সমাদৃত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত অনুরাগী বিশ্ববন্ধু সেনের নাটক ও যাত্রাপালার প্রতি গভীর অনুরাগ ছিল। নিজেও যাত্রা এবং নাটকে অভিনয় করতেন। এই রাজ্যের নাট্য ও যাত্রাচর্চাকে এগিয়ে নিতে তিনি সর্বদা উৎসাহ দিতেন। এর পাশাপাশি ছড়া-কবিতা লেখার প্রতিও তার গভীর আগ্রহ ছিল। সৌজন্য, সহনশীলতা ও শালীন আচরণ তাঁকে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছিল। মহান সংসদীয় ব্যক্তিত্ব, সংস্কৃতি প্রেমী ও সমাজের কল্যাণকামী জননেতার প্রয়াণে ত্রিপুরা বিধানসভা হারাল

এক দক্ষ পথ প্রদর্শক, এক নিরপেক্ষ অভিভাবক ও এক মানবিক নেতৃত্বকে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top