News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়মিতকরণ সহ ৪ দফা দাবিতে বিধানসভা অভিযান সিটু-র, নিয়মিতকরণ সহ ৪ দফা দাবিতে বিধানসভা অভিযান সিটু-র, পুলিশি বাধার মুখে মিছিল
Image

নিয়মিতকরণ সহ ৪ দফা দাবিতে বিধানসভা অভিযান সিটু-র, নিয়মিতকরণ সহ ৪ দফা দাবিতে বিধানসভা অভিযান সিটু-র, পুলিশি বাধার মুখে মিছিল

আগরতলা, ২৩ মার্চ: নিয়মিতকরণ, বকেয়া মহার্ঘ ভাতা, শ্রম কোড বাতিল সহ ৪ দফা দাবিতে বিধানসভা অভিযানে সামিল হয়েছে সিআইটিইউ। কিন্তু মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিধানসভা অভিমুখে এগোতে শুরু করলে ডিমসাগর এলাকায় আসতেই পুলিশ মিছিলটিকে আটকে দেয়। পুলিশি বাধার মুখে কিছুক্ষণের জন্য বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাকবিতণ্ডা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। চারটি দাবি হলো—অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, বকেয়া ডিএ ও ডিআর প্রদান, কেন্দ্রীয় শ্রম কোড কার্যকর না করা এবং ছাঁটাই হওয়া সমস্ত কর্মীদের পুনর্বহাল করা।

পরবর্তী সময়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর দেশের মানুষ বহু সরকার দেখেছে, কিন্তু বর্তমান সরকারের মতো জনবিরোধী ও শ্রমিকবিরোধী সরকার আগে কখনও দেখা যায়নি।

তিনি বলেন, স্বাধীনতার পর সাধারণ মানুষের কল্যাণে চালু হওয়া একাধিক প্রকল্প ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁর দাবি, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ শ্রমজীবী, অথচ তাঁদের স্বার্থ রক্ষায় সরকার উদাসীন।

মানিক সরকারের বক্তব্যে উঠে আসে, শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

Releated Posts

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু

কৈলাসহর, ৯ আগস্ট: কৈলাসহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায়…

ByByReshmi Debnath Aug 9, 2026

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top