News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব
Image

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ : এনডিএ জোটের পরিষদীয় দলের বৈঠকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে রামপদ জমাতিয়া’র নাম প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, পরিষদীয় দলের বৈঠকে রামপদ জমাতিয়ার নাম অধ্যক্ষ হিসেবে প্রস্তাব করা হয়েছে। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্ব আগামী দিনে বিধানসভার কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে রামপদ জমাতিয়াকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য সফলতা কামনা করেন।

অন্যদিকে বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটের পরিষদীয় দলের বৈঠকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করা হয়েছে।

এই উপলক্ষে তিনি রামপদ জমাতিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামীর দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। রাজীব ভট্টাচার্য আরও বলেন, রামপদ জমাতিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আগামী দিনে ত্রিপুরা বিধানসভার কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

প্রসঙ্গত, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ত্রিপুরা বিধানসভার ওই পদ শূণ্য হয়েছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ওই দায়িত্ব পালন করছিলেন।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top