News Flash

Image

জাতির সঙ্গে কোনো আপস নয় : প্রদ্যোত

আগরতলা, ১২ মার্চ : আমাদের লড়াই মন্ত্রী কিংবা বিধায়ক পদের জন্য নয়। আমাদের লড়াই আমাদের শিশুদের ভবিষ্যৎ এবং তিপ্রাসাদের অধিকার আদায়ের জন্য। লেম্বুছড়ায় আয়োজিত এক বাইক মিছিলে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

আজ লেম্বুছড়া এলাকায় তিওরা মথা দলের উদ্যোগে একটি বাইক মিছিল সংগঠিত হয়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে এলাকাজুড়ে মিছিলটি পরিক্রমা করে।

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, তাদের আন্দোলনের লক্ষ্য কোনো পদ বা ক্ষমতা লাভ করা নয়। বরং তিপ্রাসা জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আমি কখনোই আমার জাতির সঙ্গে কোনো আপস করব না। এতদিন মানুষ তার ভালোবাসা ও সহানুভূতি দেখেছে, কিন্তু এখন সময় এসেছে আন্দোলনের কঠোরতা দেখানোর। তিনি দাবি করেন, গরিব তিপ্রাসা মানুষের অধিকার রক্ষার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন এবং কোনো ধরনের ভয় বা চাপের কাছে নতি স্বীকার করবেন না।

প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও বলেন, আমি কাউকে ভয় পাই না। আমার গলা কেটে ফেললেও তিপ্রাসাদের অধিকারের প্রশ্নে কখনো আপস করব না। একই সঙ্গে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, তারা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যান এবং আশ্বাস দেন যে তিনি সবসময় তাদের পাশে থাকবেন।
……

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top