News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বটতলায় এসইউসিআই-এর বিক্ষোভ
Image

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বটতলায় এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ১১ মার্চ: রান্নার গ্যাস, সিএনজি ও পিএনজির বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বুধবার আগরতলার বটতলা এলাকায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে এসইউসিআই।

বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের কর্মী-সমর্থকরা কেন্দ্র সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। তাদের দাবি, পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারতবর্ষে গালফ যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। এত বড় দেশে ছয় মাসের গ্যাস মজুত না থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তারা।

বিক্ষোভকারীদের বক্তব্য, মূল্যবৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের উপর আবারও গ্যাসের বাড়তি মূল্য চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত সিএনজি ও পিএনজির দাম কেন বাড়ানো হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এসইউসিআই-এর পক্ষ থেকে অবিলম্বে সিএনজি, পিএনজি ও রান্নার গ্যাসের সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top