News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে তিপ্রা মথার যুব সংগঠনের বাইক র‍্যালি
Image

বিশ্রামগঞ্জে তিপ্রা মথার যুব সংগঠনের বাইক র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ: বিজেপির বিদায় এবং তিপ্রাসা মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে সোমবার বিশ্রামগঞ্জে বাইক র‍্যালির আয়োজন করে তিপ্রা মথা দলের যুব সংগঠন ইয়ুথ তিপ্রা ফেডারেশন (ওয়াইটিএফ)।

সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার প্লে গ্রাউন্ড থেকে বাইক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে প্রায় এক হাজারেরও বেশি যুবক বাইক নিয়ে অংশগ্রহণ করেন এবং রাজপথ জুড়ে শোভাযাত্রা করেন।

র‍্যালির সূচনা করেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, ইএম উমাশঙ্কর দেববর্মা, মন্ত্রী বৃষকেতু দেববর্মা, সোহেল রূনিয়েল সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা পতাকা নেড়ে বাইক র‍্যালির উদ্বোধন করেন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াইটিএফের কেন্দ্রীয় সভাপতি সুরজ দেববর্মা বলেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে বিদায় দেওয়া হবে এবং তিপ্রাসা সম্প্রদায়ের একজন মুখ্যমন্ত্রী গঠনের লক্ষ্যে তাদের আন্দোলন আরও জোরদার করা হবে।
বাইক র‍্যালিকে ঘিরে বিশ্রামগঞ্জ এলাকায় রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top