News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রের বিদেশনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনায় প্রদেশ কংগ্রেস
Image

কেন্দ্রের বিদেশনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনায় প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৯ মার্চ: কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি, অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস। সোমবার এক প্রেস বিবৃতিতে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে, আরএসএস–বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সার্বভৌমত্ব, সংবিধান ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় দায়বদ্ধতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, স্বাধীন ভারতের সংবিধান কখনও কোনও সরকারকে দেশের সম্পদ বা অর্জিত মর্যাদা বিক্রি করার অধিকার দেয়নি। কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করে কর্পোরেট গোষ্ঠী এবং ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুবিধা নিশ্চিত করছে বলে অভিযোগ তোলা হয়।
প্রদেশ কংগ্রেস আরও দাবি করে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ঐতিহ্যগত স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতিও বর্তমান সরকারের আমলে দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক পশ্চিম এশিয়া পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে আন্তর্জাতিক সংঘাতের প্রসঙ্গ তুলে তারা অভিযোগ করে যে, এই সংকটের সময়েও ভারত সরকার স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানে আক্রমণ এবং অসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনাতেও ভারত সরকারের প্রতিক্রিয়া অত্যন্ত দেরিতে এসেছে। একইসঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর প্রকল্প, যা ভারতের জন্য কৌশলগত ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়েও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং রাশিয়া থেকে তেল আমদানির বিষয়েও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, এসব সিদ্ধান্ত ভারতের অর্থনীতি, কৃষি ও শিল্পক্ষেত্রে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রেস বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি, সার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, যা ভারতের সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে সব দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হতে হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top