News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইটভাটায় শ্রমিকদের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, বিলোনিয়ায় চারজন আটক
Image

ইটভাটায় শ্রমিকদের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, বিলোনিয়ায় চারজন আটক

বিলোনিয়া, ৮  মার্চ: বিলোনীয়া থানাধীন চিত্তামারা এলাকায় কালীমাতা ব্রিকস ইন্ডাস্ট্রিতে গত পাঁচ মার্চ শ্রমিকদের মধ্যে বাকবিতন্ডা ও মারামারি হয়। এই মারামারিতে ভক্ত দাস সহ শঙ্কু দাস নামে দুই ভাই আহত হয়। বিলোনিয়া মহকুমাধীন পাইখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহত দুই ভাইকে নিয়ে যাওয়ার পর বড় ভাই শঙ্কু দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, ছোট ভাই ভক্ত দাসকে (২৭)দক্ষিণ জেলা হাসপাতাল শান্তির বাজারে স্থানান্তরিত করে দেয়। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসক ভক্ত দাসকে শান্তির বাজার থেকে  আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভক্ত দাসের গত শনিবার রাতে মৃত্যু হয় । শনিবারেই ভক্ত দাসের স্ত্রী কবিতা দাস অজয় ওরান,রাম লাল ওরান,গুড্ডু টুপ্পু,বাসুদেব দাস,চার জনের নামে   বিলোনীয়া থানায় একটি মামলা দায়ের করে।যার নম্বর ২০২৬ বিএলএন ০১৫,আন্ডার সেকসন ৩৩১(৫),১১৮(২),১০৩(১),/৩(৫) বিএনএস,।বিলোনীয়া থানার পুলিশ রাতেই চারজন কে আটক  করে বিলোনীয়া থানায় নিয়ে আসে। রবিবার চারজনের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করে। এই বিষয়ে বিস্তারিত ভাবে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে বলেন বিলোনীয়া থানার ওসি ইন্সপেক্টর সঞ্জীত সেন।

Releated Posts

গ্রীষ্মের দাবদাহে স্বাস্থ্য সচেতনতায় মহিলা কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগ

আগরতলা, ২৩ এপ্রিল: সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকে উইমেন্স কলেজের এনএসএস ইউনিট। তারই…

ByByTaniya Chakraborty Apr 23, 2026

কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী

চড়িলাম, ২২ এপ্রিল: ড্রেন ও ব্রিক সলিংয়ের কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগে উত্তাল চড়িলাম ব্লকের…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সূর্যমুখীর বাগান, দূরদূরান্ত থেকে লোকজনের ভিড়

চড়িলাম, ২২ এপ্রিল: এক সময়ে শান্ত কৃষি জমি এখন একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে হয়েছে। কারণ সেখানকার প্রাণবন্ত সূর্যমুখীর…

ByByReshmi Debnath Apr 22, 2026

নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে গভীর রাতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জন্য শান্তি,…

ByByReshmi Debnath Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top