News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে বীর শহীদদের প্রতি উপরাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ্য অর্পণ
Image

এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে বীর শহীদদের প্রতি উপরাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

আগরতলা, ৮ মার্চ: উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ আজ বিকালে এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষন নিরবতা পালন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা বাহিনীর যে সমস্ত আধিকারিক ও জওয়ান প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি এলবার্ট এক্কা পার্কের ভিজিটারস বুকেও তাঁর অভিমত লিপিবদ্ধ করেন।

উপরাষ্ট্রপতি এলবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে গিয়ে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ, শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা। সেই সময় উপরাষ্ট্রপতির সঙ্গে পার্কে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু,  মুখ্যসচিব জেকে সিনহা এবং প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হিমালয় অঞ্চলে জলসম্পদ সংরক্ষণে প্রযুক্তি ও জনসম্পৃক্ততার ওপর জোর, আঞ্চলিক কর্মশালায় অংশ নিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক

আগরতলা, ১৯ জুন : হিমালয় অঞ্চলের ঝরনাভিত্তিক জলসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় গুরুত্বপূর্ণ প্যানেল…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top