News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিভিআইপি কনভয়ের কারণে আটকে রইল রোগী বহনকারী গাড়ি, বিশালগড়ে ক্ষোভ
Image

ভিভিআইপি কনভয়ের কারণে আটকে রইল রোগী বহনকারী গাড়ি, বিশালগড়ে ক্ষোভ

বিশালগড়: দেশের উপরাষ্ট্রপতির উদয়পুর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সেই নিরাপত্তা প্রটোকলের জেরে রোগী বহনকারী একটি গাড়ি দীর্ঘক্ষণ আটকে থাকার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন বাইপাস সড়কে।

জানা গেছে, রবিবার দেশের উপরাষ্ট্রপতি উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিতে যাওয়ায় আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উপরাষ্ট্রপতির কনভয় নির্বিঘ্নে চলাচলের জন্য জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখে রাস্তা ফাঁকা করা হয়।

কিন্তু অভিযোগ, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বিশালগড় এলাকায় রোগী বহনকারী একটি গাড়িকেও আটকে রাখা হয়। জানা যায়, উদয়পুরের শালগড়া এলাকা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া এক গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বিশালগড় মোটরস্ট্যান্ড এলাকার বাইপাস সড়কে পৌঁছাতেই নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা গাড়িটি থামিয়ে দেন।

ফলে গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে গাড়িটিকে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি নিয়ে এক টিএসআর জওয়ানের কাছে জানতে চাইলে তিনি জানান, উপর মহল থেকে নির্দেশ রয়েছে যে উপরাষ্ট্রপতির কনভয় যাওয়ার সময় কোনো গাড়ি চলাচল করতে দেওয়া যাবে না।

এদিকে রোগীর এক আত্মীয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ভিভিআইপি কনভয়ের কারণে জরুরি পরিষেবার গাড়িকে আটকে রাখা উচিত নয়। এমন পরিস্থিতিতে রোগীর জীবনের ঝুঁকি বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিভিআইপি চলাচলের সময়ও সাধারণত জরুরি পরিষেবার গাড়ি—বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম সঠিকভাবে মানা হয়েছে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top