News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে নারীদের ক্ষমতায়নে জোর দিচ্ছে বিজেপি: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Image

অসমে নারীদের ক্ষমতায়নে জোর দিচ্ছে বিজেপি: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৮ মার্চ (আইএএনএস): অসমে নারীদের ক্ষমতায়নের উপর বিজেপি সরকার ধারাবাহিকভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি ভোটারদের বিজেপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, একটি সঠিক ভোট ঘরের ভেতরের কণ্ঠস্বর বদলে দিতে পারে এবং সমাজে নারীদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে শর্মা লেখেন, “একটি সঠিক ভোট প্রতিটি বাড়ির ভিতরের কণ্ঠস্বর বদলে দিতে পারে।” তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী জানান, অসমে বিজেপির নীতি ও উদ্যোগগুলির মূল লক্ষ্যই হল ‘নারী শক্তি’-কে আরও শক্তিশালী করা। তিনি বলেন, “অসমের নারী শক্তিকে ক্ষমতায়িত করাই বিজেপি৪অসমের প্রধান লক্ষ্য এবং আমাদের প্রতিটি পদক্ষেপ সেই বিশ্বাসেরই প্রতিফলন।”

তিনি আরও বলেন, আগামী দিনগুলিতেও উন্নয়নমূলক প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে নারীদের আরও বেশি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “বিবেচনা করে সিদ্ধান্ত নিন, বিজেপিকেই বেছে নিন।”

বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক বছরে নারীদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম ‘অরুণোদয়’ প্রকল্প, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের প্রতি মাসে সরাসরি ১,২৫০ টাকা করে দেওয়া হয়। বর্তমানে এই প্রকল্পে ১৯ লক্ষেরও বেশি মহিলা উপকৃত হচ্ছেন।

এছাড়াও গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান’ (এমএমইউএ) চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১২ লক্ষ মহিলাকে সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও একটি উদ্যোগ ‘লখপতি বাইদেও’ প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের ধাপে ধাপে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে—প্রথম বছরে ১০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ২৫,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫০,০০০ টাকা—যাতে তারা টেকসই ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অসমে মহিলা ভোটাররা ক্রমশ গুরুত্বপূর্ণ ভোটব্যাঙ্কে পরিণত হচ্ছেন। তাই বিভিন্ন রাজনৈতিক দলই নারীদের কল্যাণ ও ক্ষমতায়নকে কেন্দ্র করে তাদের নীতি ও প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Releated Posts

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026

জঙ্গি দমন ও মাদকবিরোধী অভিযানে মণিপুরে সাফল্য, চার জঙ্গি ও এক মহিলা মাদক পাচারকারী গ্রেপ্তার

ইম্ফল, ২৪ জুলাই (আইএএনএস): মণিপুরে জঙ্গি দমন ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top