নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৫ জানুয়ারি৷৷ কলমচৌড়া থানার অধীন কলসীমুড়ার রতনদোলা গ্রামে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়েও প্রশ্ণ তুলেছেন গ্রামবাসীরা৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে তিনটা নাগাদ গ্রামের নকুল সরকার, সুবোধ দাস এবং সুখেনা বেগমের বাড়িতে চোরের দল হানা দেয়৷ চোরের হানাদারীর বিষয়টি আঁচ করলে পারে পরিবারের লোকজন৷ তাদের চিৎকার চেচামেচিতে চোরের দল পালিয়ে যায়৷ এদিকে, পলাতক চোরদের মধ্যে একজনকে চিনতে পেরেছে স্থানীয় জনগণ৷ তার নাম বাসির মিয়া৷ বাড়ি ঐ গ্রামেই৷
এদিকে, রবিবার সকালে চুরির বিষয়টি কলমচৌড়া থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ গ্রামে গিয়ে সন্দিগ্দ যুবক বাসির মিয়াকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে৷ ঐ সময়ই বাসির মিয়া সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়৷ তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সে চুরির ঘটনার সাথে যুক্ত৷ বাসির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ণ তুলেছেন গ্রামবাসী৷ তাদের অভিযোগ পুলিশ বাসিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সে পালিয়ে যেতে পারত না৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

কলমচৌড়ায় চোর পালাল পুলিশের চোখে ধুলো দিয়ে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















