News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্যান্সার আক্রান্ত রূপা বর্ধনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা, ধন্যবাদ সাংসদ রাজীবের
Image

ক্যান্সার আক্রান্ত রূপা বর্ধনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা, ধন্যবাদ সাংসদ রাজীবের

আগরতলা, ৭ মার্চ: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত রূপা বর্ধনের উন্নত চিকিৎসার পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

জানা গিয়েছে, পশ্চিম প্রতাপগড় এলাকার বাসিন্দা রূপা বর্ধন গুরুতর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডিফিউজ লার্জ বি-সেল লিম্ফোমা রোগে ভুগছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে তিনি সাংসদ রাজীব ভট্টাচার্য-এর কাছে সহায়তার আবেদন জানান। বিষয়টি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র কাছে তুলে ধরে পিএমএনআরএফ থেকে আর্থিক সহায়তার জন্য আবেদন করা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর সদয় বিবেচনায় পিএমএনআরএফ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। এই অর্থ রোগীর চিকিৎসা ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বহনে সহায়ক হবে বলে জানা গেছে।

এই মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। পাশাপাশি মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top