News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চুরি, চাঞ্চল্য
Image

রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চুরি, চাঞ্চল্য

আগরতলা, ৭ মার্চ : উদয়পুর মহকুমার টেপানিয়া এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল গভীর রাতে গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টেপানিয়া এলাকার ব্যবসায়ী পরিমল দেবনাথ প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফিরে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে তিনি দেখতে পান ঘরের দরজা ও জানালা ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি দেখে তিনি সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন। পরবর্তীতে ঘরে ঢুকে দেখা যায়, চোরের দল ঘরের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ প্রায় ৮৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় বারবার চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top