News Flash

Image

বসত ঘরে গাছ ভেঙ্গে পড়ে আহত মা ছেলে

বিশালগড়, ৪ মার্চ: বসত ঘরে বিশাল বড় কাঁঠাল গাছ ভেঙ্গে পড়ে আহত হয় মা ছেলে। ঘটনা গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে চড়িলাম আড়ালিয়া কালি টিলা এলাকায়। বিকট শব্দে গোটা গ্রামের মানুষ ছুটে আসে যমুনা দত্তের বাড়িতে। কি হলো রে, কি হলো রে এই কথা বলে এক এক করে ঘর ছেড়ে বেরিয়ে আসে গ্রামের মানুষ।। তারা দেখতে পায় যমুনা দত্ত এবং তার ছেলে আকাশ  দত্ত ঘরের মধ্যে চিৎকার করছে। তাদের ঘরের উপর পড়ে রয়েছে বিশাল আকারের কাঁঠাল গাছ। তারা সঙ্গে সঙ্গে তাদের ঘরে এসে মা ছেলেকে ঘর থেকে বের করে উঠোনে নিয়ে আসে। আকাশ দত্তের আঘাত গুরুতর। গ্রামের মানুষ মা ছেলেকে রাতের বেলায় অটোরিকশা গাড়ি করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। পরিবারটি অত্যন্ত গরিব।

তাদের বসতঘরের পাশেই রয়েছে বিশাল আকারের একটি কাঁঠাল গাছ। হঠাৎ করে গতকাল রাতে সেই গাছ ভেঙ্গে পড়ে তাদের বসত ঘরের উপরে। তাদের বসতঘরের টিনের ছাউনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অল্পেতে রক্ষা পেয়েছে মা এবং ছেলে এমনটাই জানিয়েছে গ্রামবাসীরা। বিপদ যে আসলে কখন আসে সেটা বোধহয় ঈশ্বর ছাড়া দ্বিতীয় আর কেউ বলতে পারে না। না হলে তো এমন হবার কথা ছিল না। মা ছেলে ঘরের মধ্যে বসে  কথা বলছিল। এমন সময় তুফান নেই বৃষ্টি নেই হঠাৎ করে দূর মুড়িয়ে তাদের বসতঘরের মধ্যে ভেঙ্গে পড়ে বিশাল বড় গাছ। ঝড় তুফান হলে মেনে নেওয়া যেত। কিছুই নেই। কি করে যে  হঠাৎ গাছটি ভেঙ্গে পড়ল কিছুই বুঝা যাচ্ছেনা বলে জানিয়েছে সংবাদ মাধ্যমে গ্রামবাসীরা। বিকট  শব্দে  মঙ্গলবার রাতে চড়িলাম আড়ালিয়া কালি টিলা  গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেই আতঙ্কের ছাপ  বুধবার সকালেও যেন  গ্রামবাসীদের  চোখে মুখে ।

Releated Posts

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

আগরতলায় টিটিডিএফ-এর বার্ষিক সাধারণ সভা, পর্যটন উন্নয়ন নিয়ে আশাবাদী সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২১ এপ্রিল: ত্রিপুরা পর্যটন শিল্পের বিকাশ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগরতলার হোটেল দ্য এলিটে অনুষ্ঠিত হলো ত্রিপুরা…

ByByReshmi Debnath Apr 21, 2026

বিলোনিয়ায় কংগ্রেসের সংগঠন সৃজন অভিযান, দল শক্তিশালী করার বার্তা অবজারভারের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে সারা দেশে শুরু হয়েছে ‘সংগঠন সৃজন অভিযান’ কর্মসূচি। এরই অংশ হিসেবে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top