News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাম্পারের দৌরাত্ম্যে কদমতলা–ধর্মনগর সড়কে বেহাল দশা, রাস্তা অবরোধে ক্ষুব্ধ নাগরিকরা
Image

ডাম্পারের দৌরাত্ম্যে কদমতলা–ধর্মনগর সড়কে বেহাল দশা, রাস্তা অবরোধে ক্ষুব্ধ নাগরিকরা

ধর্মনগর, প্রতিনিধি: ওভারলোড পাথরবাহী ডাম্পারের লাগাতার চলাচলে উত্তর জেলার কদমতলা থেকে ধর্মনগরগামী মূল সড়কের অবস্থা চরমভাবে বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথ এখন খানাখন্দে ভরা। বড় বড় গর্তে পরিণত হওয়ায় সড়কটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ছোট গাড়ি ও ইলেকট্রিক অটোচালকদের দাবি, অতিরিক্ত বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যেই রাস্তার এমন দশা। শুকনো মৌসুমে গোটা সড়কজুড়ে উড়ছে ধুলোর চাদর, ফলে যাতায়াত প্রায় অচল হয়ে পড়ছে। কদমতলা থেকে ধর্মনগর শহরে যেতে অনীহা প্রকাশ করছেন অধিকাংশ অটো ও ছোট গাড়ির চালক।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কদমতলা ট্রাফিক পয়েন্ট এলাকায় অটোচালকরা ওভারলোড ডাম্পার চলাচল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করেন। সে সময় জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (ডিসিএম) ঘটনাস্থলে গিয়ে ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ।

সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার রাত থেকে ফের প্রতিবাদে নামেন চালকরা। মঙ্গলবার সকাল থেকে কদমতলা ত্রিমাথা এলাকায় ইলেকট্রিক অটো, টুকটুকসহ অন্যান্য ছোট গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এর জেরে নিত্যযাত্রীদের পাশাপাশি স্কুলপড়ুয়াদেরও চরম দুর্ভোগে পড়তে হয়।

এদিকে সোমবার রাতে কদমতলা থানার পুলিশ চারটি ওভারলোড ডাম্পারের বিরুদ্ধে প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার পুনরায় ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগরের ডিসিএম অমর চাঁদ বিশ্বাস। তিনি আন্দোলনরত চালকদের আশ্বস্ত করেন যে, এই সড়ক দিয়ে আর ডাম্পার চলাচল করতে দেওয়া হবে না এবং সে অনুযায়ী পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও সাধারণ মানুষের প্রশ্ন, ডাম্পারের দৌরাত্ম্য থেকে কবে নাগাদ স্থায়ী মুক্তি মিলবে।

Releated Posts

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা

আগরতলা, ১১ জুলাই: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনু নদীর বাঁধে ভাঙন, কৈলাসহরে বন্যা আতঙ্ক; যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু

কৈলাসহর, ১১ জুলাই: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কৈলাসহর মহকুমায় ফের বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেফতার, এনডিপিএস মামলায় জেল হেফাজত

আগরতলা, ১১ জুলাই: মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ত্রিপুরার এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top