News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তরপূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত অব্যাহত, ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া
Image

উত্তরপূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত অব্যাহত, ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া

আগরতলা, ২ মার্চ: উত্তরপূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের উপরিস্থিত বায়ুমণ্ডলে একাধিক ঘূর্ণাবর্তের প্রভাব অব্যাহত রয়েছে। এর প্রভাবে ত্রিপুরায় আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন মেঘালয়ের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অভ্যন্তরীণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে ০.৯ কিলোমিটার উচ্চতায় প্রসারিত। এছাড়াও, মধ্য অসম ও পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় আরও একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

অন্যদিকে, এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বিরাজ করেছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হয়নি এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এদিন রাজ্যে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top