News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি নিয়ে বিবাদে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রামনগর ফাঁড়িতে পরিবারের ধর্না
Image

জমি নিয়ে বিবাদে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রামনগর ফাঁড়িতে পরিবারের ধর্না

আগরতলা, ১ মার্চ: জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের উপর প্রকাশ্যে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আক্রান্তের পরিবার। রবিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা পুনরায় রামনগর ফাঁড়ির দ্বারস্থ হন।

আক্রান্ত ভিকি ঘোষের পরিবারের অভিযোগ, তাঁর বাড়ির নিকটে একটি জমি ক্রয় করতে চেয়েছিলেন তাঁর বোনজামাই। সেই সূত্রেই বিকাশ ঘোষ, তপন ঘোষ ও সুধাংশু দেবনাথ-সহ আরও দু’জন বড় অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় বিবাদের সূত্রপাত হয়।

পরিবারের দাবি, ভিকি ও তাঁর বোনজামাই স্পষ্ট জানিয়ে দেন যে, ব্যক্তিগত স্বার্থে কোনও অর্থ প্রদান করা সম্ভব নয়। পরিবর্তে এলাকার ক্লাবের সঙ্গে আলোচনা করে স্থানীয় একটি মন্দিরের পূজার জন্য অনুদান দেওয়ার প্রস্তাব দেন তাঁরা। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ ছিলেন বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতিসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি—এমনটাই অভিযোগ পরিবারের।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় ভিকির উপর অতর্কিত হামলা চালানো হয়। ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি পরিবারের। অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে বলেও অভিযোগ উঠেছে।

নিরাপত্তাহীনতায় ভুগছেন ভিকির পরিবারের সদস্যরা। রবিবার রামনগর ফাঁড়িতে গিয়ে তারা পুনরায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। ভিকির কাকা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে বাধ্য হবেন। এখন দেখার বিষয়, পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়।

Releated Posts

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top