News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-র নজরুল কলাক্ষেত্র-এ অঙ্গনওয়াড়ি কর্মীদের সভা, গ্র্যাচুইটি ও নিয়মিতকরণের দাবিতে সরব
Image

আগরতলা-র নজরুল কলাক্ষেত্র-এ অঙ্গনওয়াড়ি কর্মীদের সভা, গ্র্যাচুইটি ও নিয়মিতকরণের দাবিতে সরব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ: সুপ্রিম কোর্ট ও রাজ্যের হাইকোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান এবং নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পারদের উদ্যোগে রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করেন। সরকার তাদের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে সংগঠনের এক নেত্রী সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন,
অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিদাওয়া নিয়ে আন্দোলনের পথে নামতে চাইছেন। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগও পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। আদালতের রায় মেনে সরকার যেন অবিলম্বে তাদের নিয়মিতকরণ করে এবং গ্র্যাচুইটি প্রদান করে—এই দাবি পুনরায় তুলে ধরা হয় সভা থেকে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার অজ্ঞাত কারণে তা কার্যকর করছে না। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচির ইঙ্গিতও দেন সংগঠনের প্রতিনিধিরা।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top