News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে রাতের আঁধারে কৃষকদের ফসল ধ্বংস, আতঙ্কে বনকুমারি এলাকার চাষিরা
Image

চড়িলামে রাতের আঁধারে কৃষকদের ফসল ধ্বংস, আতঙ্কে বনকুমারি এলাকার চাষিরা

চড়িলাম, ১৮ জানুয়ারি: চড়িলামের বনকুমারি এলাকায় একের পর এক কৃষকের ফসল ধ্বংসের ঘটনায় তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, রাতের আঁধারে দুষ্কৃতিরা পরিকল্পিতভাবে কৃষকদের কৃষিজমিতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছে, যার ফলে চরম আর্থিক সংকটে পড়ছেন কৃষকরা।

বনকুমারি এলাকার কৃষক রঞ্জন দেবনাথ ও হরিধন দেবনাথ জানান, গত কয়েকদিন ধরে তাদের লাউক্ষেত, কপি খেত ও খিরা ক্ষেত বারবার ধ্বংস করা হচ্ছে। এতে বহু দিনের পরিশ্রম ও বিনিয়োগ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলেন, এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে বাঁচাই দায় হয়ে পড়বে এবং না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হবে।

কৃষকদের অভিযোগ, রাজ্যে এ ধরনের ফসল ধ্বংসের ঘটনা যেন নতুন এক সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

এই পরিস্থিতিতে কৃষকরা রাজ্যের কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অবিলম্বে দুষ্কৃতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা।

Releated Posts

ফেরা রথযাত্রায় রাজ্যপালের আগমন, ধর্মনগরে নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুলাই: শুক্রবারের ফেরা রথযাত্রাকে কেন্দ্র করে ধর্মনগরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।…

ByByReshmi Debnath Jul 23, 2026

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top