News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা-বিরোধী অভিযান, ধ্বংস প্রায় ১৫ হাজার গাছ
Image

গাঁজা-বিরোধী অভিযান, ধ্বংস প্রায় ১৫ হাজার গাছ

আগরতলা, ১৬ জানুয়ারি: সদর উত্তর জেলা জুড়ে ফের বড়সড় গাঁজা-বিরোধী অভিযানে নামল পুলিশ। আজ সিধাই থানার অধীন দু’টি সেক্টরে চালানো এই অভিযানে প্রায় ১৫ হাজার গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সিধাই থানার একাধিক দল একযোগে অভিযান চালায়। অভিযানের সময় মেঘলিবন্দ চা বাগান এলাকায় বিশেষ নজর দেওয়া হয়। সেখানে চা বাগানের চারটি পৃথক প্লটে অবৈধভাবে চাষ করা প্রায় ৭ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় মাদক চাষ ও পাচার রুখতেই এই অভিযান। অভিযানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কারা এই অবৈধ চাষের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে এবং মাদকমুক্ত এলাকা গড়ে তুলতেই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top