News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেলমেট না থাকলে জরিমানা নয়, মিলছে গোলাপ, সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে অভিনব উদ্যোগ কৈলাসহরে
Image

হেলমেট না থাকলে জরিমানা নয়, মিলছে গোলাপ, সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে অভিনব উদ্যোগ কৈলাসহরে

কৈলাসহর, ১৬ জানুয়ারি: রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন কিন্তু মাথায় হেলমেট নেই? সাধারণত এমন পরিস্থিতিতে পুলিশের জরিমানা বা মামলার ভয় থাকে। কিন্তু আজ দুপুর বেলা দৃশ্যটা ছিল একেবারে ভিন্ন। ট্রাফিক আইন ভাঙলে পুলিশ দিচ্ছে লাল গোলাপ, আর আইন মানলে জানাচ্ছে কুর্নিশ। পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এমনই এক মানবিক ও অভিনব প্রচার চালালো দা হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর পুরপরিষদ ও আরক্ষা প্রশাসন যৌথ উদ্যোগে।

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় তা চলবে আগামী কাল অর্থাৎ ১৭ই জানুয়ারি পর্যন্ত। এদিন কৈলাসহর পুরপরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মূলত যান দুর্ঘটনা রুখতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে দা হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর পুরপরিষদ ও আরক্ষা প্রশাসন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার, দা হোপ ঊনকোটি মাল্টিস্পেশালিটি হসপিটালের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, দুর্ঘটনা এড়াতে জনগণের সুরক্ষার কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ গ্রহন করা হয়েছে। যান দুর্ঘটনা এড়াতে জনগণকে সচেতন হতে আহবান জানান তিনি এদিন।

Releated Posts

লোকভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: নবীন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু।…

ByByReshmi Debnath Jun 5, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য ত্যাগ

আগরতলা, ৫ জুন:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফর শেষে আজ বিকেলে আগরতলা ত্যাগ করেন। আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার ও আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন:  রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার প্রকল্প এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির…

ByByReshmi Debnath Jun 5, 2026

রাজধানীর একাধিক এলাকায় ইয়াবা ও নেশার ইনজেকশন বিক্রির অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

আগরতলা, ৫ জুন : রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top