News Flash

  • Home
  • দেশ
  • সকাল থেকেই কলকাতার পাঁচ জায়গায় সিবিআই হানা, ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান
Image

সকাল থেকেই কলকাতার পাঁচ জায়গায় সিবিআই হানা, ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান

কলকাতা, ১৫ জানুয়ারি : ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আলিপুর, নিউটাউন-সহ শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে।

সকালের প্রথম দিকেই সিবিআইয়ের আধিকারিকেরা সংশ্লিষ্ট ঠিকানাগুলিতে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। নিরাপত্তা ঘিরে ফেলা হয় তল্লাশি চলা এলাকাগুলি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েক জন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো নথি দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে আগেই একটি মামলা দায়ের করা হয়েছিল।

তদন্তকারীদের দাবি, ওই মামলার সূত্র ধরেই এদিন এই তল্লাশি অভিযান। অভিযুক্তদের আর্থিক লেনদেন, নথিপত্র ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি শেষে এই ঘটনায় নতুন করে কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

সিবিআই আধিকারিকেরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। অভিযান শেষ হলে গোটা বিষয়টি স্পষ্ট হবে।

Releated Posts

সুরজ হেগড়ের মৃত্যুতে শোকাহত রাহুল, খাড়গে; কংগ্রেসের অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সম্পাদক তথা প্রাক্তন ভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ সুরজ হেগড়ের…

ByByNews Desk Jun 8, 2026

বারাণসী শহরের বাইরে সরানো হবে সব মাংস ও মাছের দোকান, ছয় মাসের সময়সীমা

বারাণসী, ৭ জুন (আইএএনএস বাংলা): উত্তরপ্রদেশের পবিত্র নগরী বারাণসীর সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে শহরের সমস্ত…

ByByNews Desk Jun 7, 2026

পশ্চিমবঙ্গে এবার মদ দুর্নীতির অভিযোগ, প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ বিজেপির

কলকাতা, ৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে কথিত মদ আবগারি (লিকার এক্সসাইজ) দুর্নীতি নিয়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jun 7, 2026

ভুয়ো প্রশ্নপত্র বিক্রির অভিযোগে টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধে মামলা, কড়া নজরদারিতে উত্তরপ্রদেশ পুলিশ

লখনউ, ৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগে ‘ফাঁস হওয়া প্রশ্নপত্র’-এর প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের প্রতারণার অভিযোগে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top